পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে বড় সিদ্ধান্ত নিল নির্বাচন কমিশন। ফলতা বিধানসভা কেন্দ্রে সম্পূর্ণ ভোট বাতিল (West Bengal Election Falta re-election news) ঘোষণা করা হয়েছে বলে কমিশন সূত্রে খবর । জানা গেছে, ওই কেন্দ্রের মোট ২৮৫টি বুথে পুনরায় ভোটগ্রহণ করা হবে।
নির্বাচন কমিশন ইতিমধ্যেই পুনঃনির্বাচনের (West Bengal Election Falta re-election news) দিন ঘোষণা করেছে। আগামী ২১ মে ফলতা বিধানসভা কেন্দ্রে ফের ভোটগ্রহণ হবে এবং ২৪ মে প্রকাশ করা হবে ফলাফল।
এই সিদ্ধান্তের জেরে ৪ঠা মে নির্ধারিত রাজ্যের ফল ঘোষণায় সামান্য পরিবর্তন আসছে। সেদিন ২৯৪টি কেন্দ্রের পরিবর্তে ২৯৩টি কেন্দ্রের ফল প্রকাশ করা হবে। ফলতা কেন্দ্রের গণনা আপাতত স্থগিত রাখা হয়েছে।
ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে তীব্র চর্চা শুরু হয়েছে। বিভিন্ন দল এই সিদ্ধান্ত নিয়ে নিজেদের মতামত প্রকাশ করতে শুরু করেছে।
এখন সবার নজর ২১ মে-র পুনর্নির্বাচনের দিকে। ফলতা বিধানসভা কেন্দ্রের চূড়ান্ত রায় কী দাঁড়ায়, সেটাই দেখার।