গ্রীষ্মকাল শুরু হতেই ই-কমার্স দুনিয়ায় ছাড়ের হিড়িক। Amazon তাদের বহুল প্রতীক্ষিত Amazon Great Summer Sale 2026-এর ঘোষণা করেছে। আগামী ৮ মে থেকে শুরু হতে চলা এই সেলে বিভিন্ন ক্যাটাগরির পণ্যে মিলবে আকর্ষণীয় ডিসকাউন্ট।
এর আগে Flipkart-ও তাদের SASA LELE সেলের দিন ঘোষণা করেছিল, ফলে এবার ক্রেতারা দুই বড় প্ল্যাটফর্ম থেকেই লাভবান হতে চলেছেন। যদিও অ্যামাজনের এই সেল কতদিন চলবে, তা এখনও স্পষ্ট করা হয়নি।
এই সেলের অন্যতম বড় আকর্ষণ হল ব্যাঙ্ক অফার। HDFC Bank-এর সঙ্গে অংশীদারিত্বের ফলে ক্রেতারা HDFC কার্ড ব্যবহার করে পেমেন্ট করলে পণ্যের মূল ছাড়ের পাশাপাশি অতিরিক্ত ১০ শতাংশ ইনস্ট্যান্ট ডিসকাউন্ট পেতে পারেন।
এছাড়াও থাকবে এক্সচেঞ্জ অফার এবং নো-কস্ট EMI সুবিধা। অ্যামাজনের মাইক্রোসাইট অনুযায়ী, সেলের সময় ট্রেন্ডিং ডিলস, ব্লকবাস্টার ডিলস, টপ ১০০ ডিলস, ৮ পিএম ডিলস এবং প্রাইস ক্র্যাশ স্টোরে বিশেষ অফার পাওয়া যাবে।
কোম্পানি ক্রেতাদের দ্রুত কেনাকাটার জন্য আগে থেকেই প্রস্তুতি নিতে বলেছে। যেমন—কার্ডের তথ্য সেভ রাখা, অনলাইন ট্রানজ্যাকশন অ্যাক্টিভ করা এবং ডেলিভারি অ্যাড্রেস আপডেট করে রাখা।
এই সেলে মোবাইল ফোন, হোম অ্যাপ্লায়েন্স, মোবাইল অ্যাক্সেসরিজ-সহ হাজার হাজার পণ্যে বড় ছাড় মিলবে। বিশেষ করে মোবাইল অ্যাক্সেসরিজে সর্বোচ্চ ৬৫ শতাংশ পর্যন্ত ছাড় পাওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানা গেছে।
যদিও নির্দিষ্ট ডিলস এখনও প্রকাশ করা হয়নি, তবে সেলের দিন যত এগিয়ে আসবে, ততই একে একে সামনে আসবে আকর্ষণীয় অফারগুলি। এখন থেকেই সেই সেলের অপেক্ষায় ক্রেতারা।