কলকাতা, ১৪ জুলাই ২০২৬: সাহিত্যপ্রেমীদের জন্য এক বিশেষ সন্ধ্যার আয়োজন করা হয়েছে প্রেস ক্লাব কলকাতায়। আগামী ১৫ জুলাই বিকেল ৫টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত অনুষ্ঠিত হবে লেখক অনীশ কাঞ্জিলাল-এর নতুন বই ‘‘আমি, নারী ও অন্যান্য প্রসঙ্গ’’-এর আনুষ্ঠানিক প্রকাশ অনুষ্ঠান।
এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশিষ্ট চলচ্চিত্র পরিচালক ও অভিনেতা গৌতম ঘোষ। বিশেষ অতিথি হিসেবে যোগ দেবেন প্রখ্যাত কবি সত্যজিৎ বিশ্বাস।
![]()
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, নতুন এই গ্রন্থটি সমাজ, নারী ও সমকালীন নানা বিষয়কে কেন্দ্র করে পাঠকদের নতুনভাবে ভাবতে উদ্বুদ্ধ করবে। বই প্রকাশ উপলক্ষে আয়োজিত এই অনুষ্ঠানে সাহিত্যপ্রেমী পাঠক, লেখক, সংবাদমাধ্যমের প্রতিনিধিসহ বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্ট ব্যক্তিত্বদের উপস্থিতিতে এক মনোজ্ঞ সাহিত্যিক পরিবেশের সৃষ্টি হবে বলে আশা করা হচ্ছে।
অনুষ্ঠানের আউটডোর পার্টনার হিসেবে রয়েছে Karukrit এবং সমগ্র অনুষ্ঠানের ব্যবস্থাপনায় রয়েছে Event Kraft।
Comments 1