স্বাগতম মজুমদার : মানবাধিকার কর্মী রুপা চৌধুরী (Human rights activist Rupa Chowdhury) আবারও মানবিকতার এক অনন্য নজির স্থাপন করলেন। গত ২১ জুন দুপুর নাগাদ বোলপুর কলোনী এলাকায় প্রায় ৬২ বছর বয়সী এক অসুস্থ মহিলাকে রাস্তার ধারে অসহায় অবস্থায় পড়ে থাকতে দেখে সঙ্গে সঙ্গে সাহায্যের হাত বাড়িয়ে দেন তিনি।
মানবাধিকার কর্মী রুপা চৌধুরী (Human rights activist Rupa Chowdhury) তাঁর সহকর্মী রুমিতা দাসকে সঙ্গে নিয়ে ওই মহিলার প্রাথমিক সেবা শুরু করেন এবং খাবারের ব্যবস্থা করেন। পাশাপাশি দ্রুত স্থানীয় প্রশাসনকে বিষয়টি জানানো হয়। পরে স্থানীয় থানার আইসি এবং এলাকার কয়েকজন উদ্যোগী যুবকের সহযোগিতায় ওই মহিলাকে সিয়ান হাসপাতালে ভর্তি করা হয়।
হাসপাতালে চিকিৎসার পর জানা যায়, ওই মহিলা গলায় থাইরয়েড গ্ল্যান্ডের টিউমার এবং চরম শারীরিক দুর্বলতায় ভুগছেন। কথা বলতে অত্যন্ত কষ্ট হলেও তাঁর কাছ থেকে জানা যায়, তাঁর নাম কাজল চক্রবর্তী (আনুমানিক বয়স ৬২)। স্বামীর নাম মানিক চক্রবর্তী। তাঁর বাড়ি মকরমপুর এলাকায়। আরও জানা যায়, তাঁর ছেলে শিবু চক্রবর্তী বোলপুরের একটি মিষ্টির দোকানে কাজ করেন।
![]()
অভিযোগ, প্রায় ১৫ বছর আগে পরিবারের সদস্যরাই তাঁকে বাড়ি থেকে বের করে দেন। তারপর থেকেই তিনি অসুস্থ ও অসহায় অবস্থায় বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছিলেন।
এই ঘটনার পর মানবাধিকার কর্মী রুপা চৌধুরী (Human rights activist Rupa Chowdhury) ক্ষোভ প্রকাশ করে বলেন, যে সমস্ত মানুষ নিজেদের অসুস্থ মা-বাবার খোঁজ নেন না এবং তাঁদের রাস্তায় ফেলে রাখেন, তাঁদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া উচিত। তিনি এই উদ্ধার অভিযানে সহযোগিতার জন্য স্থানীয় প্রশাসন, পুলিশ এবং এলাকার যুবকদের ধন্যবাদ জানান।
পাশাপাশি সমাজের সকল মানুষের কাছে আবেদন জানিয়ে তিনি বলেন, কোথাও কোনও অসহায়, বৃদ্ধ বা অসুস্থ মানুষকে অবহেলিত অবস্থায় দেখতে পেলে প্রতিবাদ ও সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া প্রত্যেকের সামাজিক দায়িত্ব।